
শাজাহানপুর উপজেলায় হাটবাজার ইজারা নিয়ে একাধিক অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বলেন, “সম্পূর্ণ নিয়ম মেনেই হাটবাজারগুলো খাস কালেকশনের জন্য উন্মুক্ত ডাকের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে।”
তবে অভিযোগ রয়েছে, উন্মুক্ত ডাকে অংশ নিতে এসে বাধার সম্মুখীন হয়েছেন অনেকেই। গোহাইল ইউনিয়নের আতাইল হাটের ডাকপ্রার্থী নাছির উদ্দিন বলেন, “আমি নিয়ম অনুযায়ী টাকা জমা দিয়ে ডাক দিয়েছিলাম। কিন্তু হাটে থাকা কিছু লোক আমাকে আওয়ামী লীগ কর্মী বলে মারধর করে তাড়িয়ে দেয়। অথচ আমি কোনোদিনই রাজনীতি করিনি, তাদের সঙ্গে আমার পূর্বে কোনো বিরোধও ছিল না।”
এদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাদৎ হোসেন একাধিক হাটের ইজারা পেয়েছেন। প্রভাব খাটিয়ে ইজারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “সরকারি নিয়ম মেনেই বৈধভাবে উন্মুক্ত ডাকে অংশ নিয়ে আমি হাটগুলোর ইজারা পেয়েছি।”
চোপীনগর ইউনিয়নের সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, “হাটের ইজারামূল্য কম হলে খাজনাও কমার কথা। কিন্তু খাজনা আগের মতোই বেশি রাখা হলে পণ্যের দামও বাড়বে। তাই বিষয়টি প্রশাসনের নজরে আনা জরুরি।”
Leave a Reply