
সাতক্ষীরার বাইপাস সড়ক থেকে ঢাকামুখী একটি ট্রাক থেকে কেমিক্যাল দিয়ে পাকানো ৮ হাজার ৫০০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করেছে প্রশাসন। শনিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহায়তা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেন। তিনি জানান, ট্রাকটি কেমিক্যালযুক্ত আম নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার খবর পেয়ে তা আটকে দেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসনের কর্মকর্তারা এসে আমগুলো জব্দ করেন।
অনুমতি ছাড়া হজ পালন না করার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোবিন্দভোগ আম বাজারজাতের নির্ধারিত সময় ৫ এপ্রিল। এর আগেই কিছু অসাধু ব্যবসায়ী কেমিক্যাল ব্যবহার করে আম পাকিয়ে বাজারজাতের চেষ্টা করছেন।” তিনি আরও জানান, ছাত্র আন্দোলনের কর্মীদের সহায়তায় ট্রাকটি জব্দ করা হয় এবং আমগুলো ধ্বংস করা হয়।
Leave a Reply