
মধ্যপ্রাচ্য—যার বুক চিরে একসময় ইতিহাসের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, বিজ্ঞানী ও ইসলামী সভ্যতার দ্যুতি ছড়িয়েছে; আজ সেখানে অস্থিরতা, যুদ্ধ আর বিশ্বাসঘাতকতার শ্বাসরুদ্ধকর বাস্তবতা। কিন্তু এই নৈরাজ্যের মূল কারণ কী? কেবল ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব? না কি আরও গভীর কোনো পচন ধরেছে নেতৃত্বে?
শিবালয়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও হত্যার হুমকি,মামলা দায়ের:গ্রেফতার ২
আন্তর্জাতিক পর্যবেক্ষক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রনেতৃত্বে রয়েছে একধরনের নৈতিক ও চারিত্রিক অবক্ষয়, যার অন্যতম অনিবার্য প্রতিচ্ছবি—ভিনদেশী নারী লিপ্সা। নিষেধাজ্ঞা, যুদ্ধাবস্থা, অর্থনৈতিক চাপ—সবকিছুর মধ্যেও এসব রাষ্ট্রের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের বিলাসী জীবনযাত্রা থেমে থাকেনি। সৌন্দর্য আর ভোগের মোহে তারা প্রতিনিয়ত হারিয়ে ফেলছে নৈতিক বোধ।
মোসাদের ‘হানিট্র্যাপ’: ভোগের মোহে ধ্বংসের ফাঁদ
ইজরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বজুড়ে পরিচিত তাদের শৈল্পিক গোয়েন্দাগিরির জন্য। তবে মোসাদের অন্যতম কৌশল ‘হানিট্র্যাপ’—অর্থাৎ আকর্ষণীয় নারীদের মাধ্যমে টার্গেটদের দুর্বল করে তথ্য বের করে আনা বা তাদের সর্বনাশ ঘটানো—বেশ কৌশলগত ও ফলপ্রসূ বলেই প্রমাণিত হয়েছে।
ইরানের সাম্প্রতিক রাষ্ট্রপতি থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, এমনকি গোয়েন্দা বিভাগের পরিচালক পর্যন্ত রহস্যজনকভাবে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনোভাবে এক বা একাধিক বিদেশিনী নারীর সংস্পর্শে ছিলেন তারা।
সাম্প্রতিক এক গোপন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য চুরি করে তা ইজরায়েলের হাতে তুলে দেওয়ার কাজে ব্যবহৃত হয়েছিল রুশ, ইউক্রেনীয় ও ইউরোপীয় ভিনদেশী নারীদের। এর ফলে ইরানের ভূপাতিত হওয়ার মতো নিরাপত্তা ঘাটতি সৃষ্টি হয়, যার সুযোগ নিয়ে ইজরায়েল একের পর এক হামলা চালিয়েছে পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি ও সেনা কনভয়ে।
বিলাসী জীবন ও ইমানহীন নেতৃত্বের বিপর্যয়
ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, লিবিয়া, সুদান—সব দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং যুদ্ধের নেপথ্যে কেবল বাইরের ষড়যন্ত্রই দায়ী নয়, বরং নেতৃত্বের চারিত্রিক দুর্বলতা, বিলাসিতা আর নারী লিপ্সাও অন্যতম কারণ। যেসব শাসক ও শীর্ষ নেতৃত্ব নিজেরা নৈতিকভাবে দুর্বল, তারা কীভাবে জাতিকে রক্ষা করবে বাইরের আক্রমণ ও ষড়যন্ত্র থেকে?
ইসলামী সভ্যতায় রাষ্ট্রনেতৃত্বের মৌলিক নীতি ছিল ইমান, তাকওয়া, আমানতদারি ও আত্মত্যাগ। অথচ আজকের বাস্তবতায় অনেক ‘ইসলামী দেশ’ শাসিত হচ্ছে এমন সব নেতৃত্ব দ্বারা, যারা আল্লাহর ভয়, জনগণের অধিকার ও আখিরাতের জবাবদিহিতাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত মোহ ও স্বার্থকে প্রাধান্য দেয়।
করণীয়: আত্মশুদ্ধি ও আদর্শিক নেতৃত্ব
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি থেকে শিক্ষা না নিলে একই পরিণতি অপেক্ষা করছে আরও মুসলিম রাষ্ট্রের জন্য। ‘শেখ’ হোন বা ‘শিয়া-সুন্নি’—সব মত ও মতবাদের শীর্ষ নেতাদের এখন সময় আত্মবিশ্লেষণের। ভিনদেশী নারীর মোহ ত্যাগ করে, বিলাসী জীবনধারাকে পরিহার করে, আল্লাহভীরু, ইমানদার, স্বচ্ছ ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে মুসলিম জাহানের পতন ঠেকানো অসম্ভব হয়ে যাবে।
যেসব দেশ এখনও অপেক্ষাকৃত স্থিতিশীল—তাদের জন্য এ এক বড় সতর্কবার্তা। আজ ইরান, কাল হয়তো অন্য কেউ। মোসাদ কিংবা কোনো শত্রুপক্ষ তখন আর কষ্ট করে আক্রমণ করবে না, যদি ভেতর থেকেই রাষ্ট্রটিকে নষ্ট করে দেওয়া যায়।
মধ্যপ্রাচ্যের আগুনে কে ঘি ঢালছে?
মধ্যপ্রাচ্যের সংকট কোনো আকস্মিকতা নয়। এটি বহুদিনের চরিত্রগত ও রাজনৈতিক অবক্ষয়ের পরিণতি। তাই কেবল কূটনৈতিক বা সামরিক নয়, এক গভীর নৈতিক বিপ্লবই পারে মুসলিম উম্মাহকে রক্ষা করতে। আর এই বিপ্লব শুরু করতে হবে আত্মশুদ্ধি দিয়ে—নেতৃত্বের, সমাজের এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে।
Leave a Reply