
মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় অজ্ঞাতনামা এক নারীর (৪৫) মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে কুতুবপুর উপজেলার মুন্সীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দেশের অর্ধেকের বেশি বিমা প্রতিষ্ঠান ঝুঁকিতে:আইডিআরএ
শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে এবং শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ভোরে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় কোনো যানবাহনের চাপায় মারা যান ওই নারী।
আওয়ামী লীগের সাবেক এমপি দুর্জয় গ্রেপ্তার
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম।
Leave a Reply