
নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কমিশনের অষ্টম সভায় বসেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইসির সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে চারজন নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনার এজেন্ডায় রয়েছে:
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫
নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫
নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫
মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা বিষয়ে সংশোধনী প্রস্তাব
ইসি সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ
বিবিধ বিষয়াদি
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেবে বিটিআরসি
উল্লেখযোগ্য এসব আইনি ও নীতিগত বিষয়ে আজকের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply