
খুলনা শহরের দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুরে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।
টি-টোয়েন্টিতেও ব্যর্থ বাংলাদেশ,শ্রীলঙ্কার দাপুটে জয়
নিহতের নাম মোল্লা মাহবুবুর রহমান (৪২)। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ব্যবসা নিয়ে একটি গ্রুপের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।’
পুলিশ জানায়, মাহবুবুর রহমানের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় মোট ৮টি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়ির সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত হঠাৎ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়।
স্থানীয়রা জানান, ৫ আগস্টের একটি ঘটনার পর এলাকায় প্রভাব বিস্তার নিয়ে মাদক ব্যবসায়ী আরেকটি গ্রুপের সঙ্গে তার উত্তেজনা বাড়ে। এর আগেও মাহবুবের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।
গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রামদা হাতে মাহবুবের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর সেদিন রাতেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। যদিও এরপরও তিনি বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন।
স্মৃতির পটভূমিতে সাটুরিয়া আদি ইতিহাসে গাঁথা এক জনপদ
ঘটনাস্থল থেকে পুলিশ চারটি গুলির খোসা উদ্ধার করেছে। অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply