
ঢাকা–আরিচা মহাসড়কে দুর্ঘটনা রোধে মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্পিডবেকার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
স্মৃতির পটভূমিতে সাটুরিয়া আদি ইতিহাসে গাঁথা এক জনপদ
মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–সংলগ্ন উথলী এলাকায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও পেশাজীবীসহ সহস্রাধিক মানুষ।
মানববন্ধনে শিবালয় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস এম রাজু হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন শিবালয় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আ. হাকিম, জেলা কৃষক দলের সহসভাপতি হাজি মতিউর রহমান (মতি), উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. ফারুক হোসেন ও উপজেলা বিএনপির নেতা মো. হাসান মাহমুদ মিলটন।
বক্তারা জানান, গত ১৪ জুলাই দিবাগত রাতে হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। এর দুই সপ্তাহ আগেও একই স্থানে দুর্ঘটনায় প্রাণ হারান আ. গনি সরকার উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওই দুর্ঘটনায় আহত আরও তিন শিক্ষার্থী এখন ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
বক্তারা আরও বলেন, গত কয়েক বছরে একই স্থানে এক ডজনের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। হাসপাতালের পাশাপাশি ওই এলাকায় হাইস্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, ক্লিনিকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে।
এ অবস্থায় দ্রুত স্পিডবেকার স্থাপন করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
খুলনায় যুবদল নেতা মাহবুব গুলিতে নিহত
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান (টুটুল), স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
Leave a Reply