
দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। না হলে পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে।”
তিনি আরও জানান, আগামী ৩০ দিনের মধ্যে এনসিপি দেশের ৬৪টি জেলায় যাবে—এটিই তাদের রাজনৈতিক চ্যালেঞ্জ। এর অংশ হিসেবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার ফরিদপুরে দলটির জনসভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ধারাবাহিকভাবে চলতে থাকা পথসভাগুলোও অব্যাহত থাকবে।
নাহিদ ইসলাম বলেন, “দেশের প্রতিটি জেলায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার জন্য আমরা মাঠে নেমেছি। গণতন্ত্র ও ন্যায়ের প্রশ্নে আমাদের সংগ্রাম চলবে।”
Leave a Reply