1. admin@muktangannews24.com : admin :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

বিদ্যালয়ের সীমানা প্রাচীর রক্ষায় মানববন্ধন

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর অপসারণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বখাটে ও মাদকসেবিদের দৌরাত্ম্য, ছাত্রীদের ইভটিজিং ও অনিরাপদ পরিবেশের কারণে পাঁচ বছর আগে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সীমানা নির্ধারণ করে উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এর পর সীমানা চিহ্নিত করে স্থায়ী প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রাচীর নির্মাণের শেষ পর্যায়ে এসে বাধা দেন পাশের রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর প্ররোচনায় একটি মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

ছাত্রীদের ভাষ্য অনুযায়ী, সীমানা প্রাচীর না থাকায় আগের মতো অবাধে প্রবেশ করতো বখাটেরা। তারা বাজে মন্তব্য করত, ভয়ভীতি দেখাতো এমনকি বিদ্যালয় প্রাঙ্গণে মাদক সেবন করতো। শিক্ষার্থীদের অভিযোগ, সকালে এসে তাদেরই পরিষ্কার করতে হতো এসব। তবে প্রাচীর নির্মিত হওয়ার পর এসব সমস্যা অনেকাংশেই কমে এসেছে। এখন আবার প্রাচীর ভাঙার উদ্যোগ নেয়ায় ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উদ্দিন মহী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সীমানা নির্ধারণ করে শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে চেষ্টা করেছি। এখন সেই প্রয়াসে বাধা সৃষ্টি হচ্ছে।”

গভর্নিং বডির সভাপতি ছাত্তার বলেন, “ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রাচীর অত্যন্ত জরুরি। আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সীমানা প্রাচীর অক্ষুণ্ন রেখে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com