
সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ বাহিনীর চারজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। নিয়ম অনুযায়ী তারা অবসরকালীন সব সুবিধা পাবেন।
যেসব ডিআইজিকে অবসরে পাঠানো হয়েছে—
ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম
রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম
শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন
পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশাসনিক প্রয়োজন এবং সার্বিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply