1. admin@muktangannews24.com : admin :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন

সংখ্যা বেশি হওয়ায় তদন্তে দেরি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৯৫ বার পঠিত

জুলাই-আগস্ট মাসের হত্যা মামলাগুলোর আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত শেষ করতে সময় লাগছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সিংগাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু,স্বামী আহত
মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আগে পুলিশ নিজে বাদী হয়ে ১৫-২০ জনের নামে মামলা দিত। এখন জনগণ নিজেরাই বাদী হয়ে মামলা দিচ্ছে এবং সেখানে আসামির সংখ্যা অনেক বেশি। ফলে অনেক নির্দোষ ব্যক্তি এই মামলায় যুক্ত হয়ে যাচ্ছেন। তাই কারা দোষী, কারা নির্দোষ—তা নিশ্চিত করতে সময় লাগছে। নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।”

তিনি আরও জানান, পুলিশ বিভাগ সংস্কারের অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। অনলাইনেই মামলা ও জিডি করার ব্যবস্থা চালু করা হচ্ছে, যাতে থানায় না গিয়েই এ সেবা নেওয়া যায়। একইসঙ্গে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ‘কাচের ঘর’ তৈরি করা হবে, যাতে বাইরে থেকেই জিজ্ঞাসাবাদের পরিবেশ পর্যবেক্ষণ করা যায়।
যমুনার ভাঙনে বিলীন দৌলতপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। দুর্নীতি এখনো দেশের সবচেয়ে বড় সমস্যা। এটি নিয়ন্ত্রণে আনতে পারলে দেশ আরও অনেক এগিয়ে যেত।”

থানা পরিদর্শনের সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com