
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ব্যক্তির আরেক ছেলে।
গ্রাহকের ৪৭ লাখ টাকা আত্মসাৎ:গ্রেফতার কো-অপারেটিভ সোসাইটির সভাপতি
মঙ্গলবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সলঙ্গা থানার পুরান বেড়া গ্রামের আবদুল মান্নান খন্দকার (৭০) ও তাঁর ছেলে জুয়েল খান্দকার (৩৫)। আহত হয়েছেন মান্নানের বড় ছেলে রাসেল খান্দকার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুয়েল খান্দকার তাঁর অসুস্থ বাবা মান্নান খন্দকারকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। অটোরিকশাটি চড়িয়া মধ্যপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান বাবা ও ছেলে।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। তবে চালক ও সহকারী পালিয়ে যান। আহত রাসেল খান্দকারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সংসদ সদস্য জাফর আলম
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, ‘ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।’ নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply