
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আজ বুধবার সকালেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৯টা পর্যন্ত) পতেঙ্গা আবহাওয়া অফিসে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রতিরক্ষা সচিব পরিচয়ে প্রতারণা,সতর্কবার্তা আইএসপিআরের
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চট্টগ্রামসহ দেশের সব সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর অনেক রাস্তায় পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি নিম্নাঞ্চল জলাবদ্ধতায় ভুগছে, ফলে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে।
সচিবালয়ে ঢুকতে ভোগান্তি,প্রেস কার্ড থাকলেও মিলছে না প্রবেশাধিকার
বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি এলাকায় অব্যবস্থাপনার কারণে প্রতি বছরই বৃষ্টির মৌসুমে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়। তাই সময় থাকতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন পরিবেশবাদীরা।
Leave a Reply