
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বারবার সতর্ক করার পরও যারা নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আর কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, শিগগিরই যৌথবাহিনী কঠোর অভিযান শুরু করবে।
১১৫ প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ে পাঠাল ইসি
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
সভায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, প্রদর্শন, মজুদ, বিতরণ ও বাণিজ্যিক পরিবহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিবেশ উপদেষ্টা বলেন, “পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত প্রয়াস অপরিহার্য। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার এবং জনগণের সমন্বয়ে একটি নিরবচ্ছিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, অতিরিক্ত সচিব খন্দকার মাহাবুবুর রহমান, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, র্যাবের এডিজি (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, আজিমপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ-উজ-জামান খান, র্যাব-১০ এর কমান্ডার মোহাম্মদ কামরুজ্জামান, ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম ও ফারুক আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ এবং ডিএমপির ডিসি (লালবাগ) মোহাম্মদ জসীম উদ্দিন।
এদিকে, আজ কিশোরগঞ্জ জেলায় পরিচালিত একটি মোবাইল কোর্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে মামলা দায়ের করা হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
নির্বাচনের পরিবেশ তৈরিতে দ্রুত প্রস্তুতির আহ্বান বিএনপি মহাসচিবের
অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানে পুনরায় অভিযান চালানো হয়। সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং বৈদ্যুতিক মিটার খুলে জব্দ করা হয়েছে।
Leave a Reply