
রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের একটি কক্ষ সিলগালা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন শেষে কক্ষটি সিলগালা করেন। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে কক্ষটি রাজশাহী মহানগর বিএনপির এক নেতার দখলে ছিল।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা সরেজমিনে তদন্ত করে কক্ষটি দখল করা ছিল বলে প্রমাণ পেয়েছি। তবে কারা এই দখলের সঙ্গে জড়িত, তা এখনো তদন্তাধীন।”
রেলওয়ে সূত্র জানায়, স্টেশনের কক্ষটি অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply