
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসব্যাপী ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, বুধবারের সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ১৪ জনকে গত রাত তিনটার দিকে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করে।
ওসি জানান, বর্তমানে শহরের পরিবেশ শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, এনসিপির দাবি অনুযায়ী, গোপালগঞ্জে তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা হলে সংঘর্ষের সূত্রপাত হয়। দলটির নেতারা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
Leave a Reply