
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
গত রোববার (২৭ জুলাই) রাতে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ৯ সদস্যের এই তদন্ত কমিশন ২১ জুলাই সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনার কারণ ও দায়দায়িত্ব নির্ধারণ করবে।
কমিশন ঘটনাস্থল পরিদর্শন, প্রয়োজন হলে দেশের যেকোনো স্থান পরিদর্শন এবং যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতা রাখবে।
এ ছাড়া, স্কুলের ছাত্র, শিক্ষকসহ অন্যান্য ব্যক্তির জীবনহানি, আহত হওয়ার ঘটনা এবং অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় চিহ্নিত করাও কমিশনের দায়িত্ব হবে।
Leave a Reply