উবার এই সেবার জন্য কাজ করছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশন–এর সঙ্গে। সম্প্রতি জোবি যাত্রী পরিবহনকারী প্রতিষ্ঠান ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে। ফলে সেবা একীভূত হলে বিশ্বের জনবহুল শহরগুলোতে উবার অ্যাপ থেকেই ফ্লাইট বুক করা সম্ভব হবে।
যদিও নির্দিষ্ট রুট ও ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে বিমানবন্দর–সংক্রান্ত রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে বলে জানিয়েছে জোবি। বর্তমানে ব্লেড ম্যানহাটন থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বা নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের জন্য প্রায় ১৯৫ ডলার ভাড়া নেয়। গত বছর প্রতিষ্ঠানটি নিউইয়র্ক ও দক্ষিণ ইউরোপে প্রায় ৫০ হাজার যাত্রী পরিবহন করেছে।
উবারের প্রত্যাশা, এই নতুন আকাশপথ সেবা ভ্রমণকে করবে আরও দ্রুত, আধুনিক ও ঝামেলামুক্ত।