
নিজেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘এটা পৃথিবীর ইতিহাসে একটা লজ্জাজনক ঘটনা। একটা দল সব সময় মুক্তিযুদ্ধের কথা বলেছে। আমরা মুক্তিযুদ্ধকে হাজারবার সম্মান করি। কিন্তু মুক্তিযুদ্ধকে আমরা ব্যবসা হিসেবে দেখতে চাই না। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার যে ভাই জীবন দিয়ে গেছেন, আমি বিশ্বাস করি, তাঁরা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছিলেন। কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো পরিবারকে রাজা অথবা রানির সিংহাসনে বসানোর জন্য সেদিন তাঁরা লড়াই করেননি।’
সোমবার মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ থেকে কর্মসূচি শেষে ফেরার পথে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে এ কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। রাত ৮টা ৪০ মিনিটের সময় তিনি সভামঞ্চে ওঠেন। রাত পৌনে নয়টায় প্রধান অথিতির বক্তব্য দেন জামায়াত আমির।
বিগত সরকারগুলোর সমালোচনা করে জামায়াতের আমির বলেন, ‘মুক্তিযুদ্ধপরবর্তী পর্যায়ে শাসনক্ষমতা যাঁরা হাতে নিয়েছিলেন, তাঁদের থেকে শুরু করে চব্বিশ সালের ৫ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে যাঁরা দেশ শাসন করেছেন, কেউ জনগণের ওপর সুবিচার করে নাই। কোনো সরকার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তারা দুর্নীতি থেকে মুক্ত ছিল।’
Leave a Reply