
অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন হরিরামপুর উপজেলার বি এন পি এবং দলটির অঙ্গও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর হরিরামপুরের ঝিটকাবাজার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ সালের এই দিনে আত্মোৎসর্গ করা শহীদদের স্মরণে এবার রাতের প্রথম প্রহরেরই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় উপস্থিত ছিলেন-দেলোয়ার হোসেন দুলাল,সহ-সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল,মানিকগঞ্জ জেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক হরিরামপুর উপজেলা।শফিক বিশ্বাস,সাবেক সাংগঠনিক সম্পাদক,জাতীয়তাবাদী দল, মানিকগঞ্জ জেলা শাখা।মোঃমহিউদ্দিন খান মঞ্জু, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল হরিরামপুর উপজেলা।এরফান আল মাহাবুব,সাবেক সভাপতি কৃষক দল উপজেলা শাখা। এবং আলী হোসেন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বি এন পি হরিরামপুর উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পর্যায়ের বি এন পি ও অংঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন -দেলোয়ার হোসেন দুলাল।
একুশ মানে আত্মত্যাগ, একুশ মানে মাথা নত না করার প্রতিজ্ঞা-সেই চেতনায় ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা অব্যাহত রয়েছে।
Leave a Reply