1. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

রাজশাহীতে গোলাম মোস্তফা হত্যা মামলার আসামি উকিল গ্রেফতার ​

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী ​ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পঠিত
​রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ডাঁসমারি এলাকার দিনমজুর গোলাম মোস্তফাকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ২ নং এজাহারনামীয় আসামি মোঃ উকিলকে (৫২) গ্রেফতার করেছে র‍্যাব-৫। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২:০৫ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানার ধর্মহাটা পটিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত গোলাম মোস্তফা (৫২) পেশায় একজন দিনমজুর ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:১০ ঘটিকায় তিনি এশার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় খোঁজাপুর শাহী জামে মসজিদের অদূরে জনৈক হেলালের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হন। প্রধান আসামি হাসিবুল মোল্লা ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের হাঁটুর উপরে গুরুতর জখম হয়।
​পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ ২৮ ফেব্রুয়ারি রাত ৯:০০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী নাজেরা বেগম বাদী হয়ে মতিহার থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (মামলা নং-০৫) দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় রুজু করা হয়।
​ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়। এরই প্রেক্ষিতে র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল চারঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নং আসামি মোঃ উকিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে মতিহার থানার খোঁজাপুর এলাকার মৃত নহির উদ্দিনের ছেলে।
​র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে র‍্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com