
ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হুরাইরা তালুকদারের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার(২৭ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের টিউকান্দা গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত তার বাংলো বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে বাড়ির বিভিন্ন অংশ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেই সাথে বিপুল পরিমাণ মালামাল লুটপাট হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে আবু হুরাইরা তালুকদার গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য যে,তারাকান্দা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরবর্তী সময়ে বেশ কিছু জায়গায় নির্বাচনী সহিংসতায় ইতিমধ্যে বেশ ক’টি অগ্নি সংযোগ, দোকানপাটে হামলা, রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর,গাড়ি ভাঙচুর এবং বেশ ক’জন প্রতিপক্ষের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
Leave a Reply