
দেশে বছরের পর বছর বাজারের জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে দিশেহারা সমাজের নিম্নবিত্ত পরিবার গুলি অনেক পিতা মাতা তাদের সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে পারেন না যার কারণে অনেকেই লেখাপড়া ছেড়ে বিভিন্ন কাজের সাথে যুক্ত হন,কেউ কেউ আবার বিভিন্ন প্রকারের সমাজ বিরোধী কাজের সাথেও লিপ্ত হয়ে থাকেন!
যশোর জেলার চিত্র একটু হলেও ভিন্ন যশোর প্যারিস রোড বললে সকলেই চেনেন যাকে মুক্তিযোদ্ধা আলী হোসেন রোড বলা হয়ে থাকে যশোরের এই প্যারিস রোডে প্রতিদিন বিকাল ৪ টার পর থেকে রাত দশটা পর্যন্ত যেন খাবারের মেলা বসে যশোর জেলা সহ চারিপাশের জেলা থেকে অনেকেই রাতে এখানে খাইতে আসেন এখানে যারা দোকানদারি করেন তাদের ৯৫ শতাংশ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী তারা লেখাপড়ার মাঝে বিভিন্ন প্রকারের ফুডের দোকান এখানে দিয়ে থাকেন যাতে করে তাদের লেখাপড়ার জন্য পরিবারের কাছ থেকে অর্থ নেওয়া লাগেনা বরং তারা নিজেরাই পরিবারকে সাহায্য করতে পারেন !
বিগত ইউনুস সরকারের আমলে তাদের দোকান বারবার বুলডোজার দিয়ে গুটিয়ে দেয়া হয়েছে বর্তমান দেশে নতুন সরকার সকলে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন তাদের আশা নতুন সরকার তাদের সুন্দরভাবে যশোর প্যারিস রোডে ব্যবসা করতে দিবেন !
কিছু ছাত্র-ছাত্রীর কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের তো বড় কোন মার্কেটে দোকান নিয়ে ব্যবসা করার ক্ষমতা নাই আমরা যদি এই ফুটপাতে ব্যবসা না করতে পারি তাহলে পরিবার নিয়ে আমাদের পথে বসতে হবে !
এই রাস্তার পাশে বসা ব্যবসায়ীদের একটাই চাওয়া নতুন সরকারের কাছে নতুন সরকার যেন তাদের সুন্দর পরিবেশে ব্যবসা করার সুযোগ করে দেন আগের মত তাদের দোকানপাট যেন বুলডোজার দিয়ে গুটিয়ে না দেওয়া হয়!
Leave a Reply