
পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৩ রমজান ১৩ মার্চ, শুক্রবার নয়াকান্দি পদ্মা নদীর পাড়ে আরুয়া ইউনিয়নের নয়াকান্দি ৪নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী ও আরুয়া ইউনিয়ন শ্রমিকদলের সহ সভাপতি আরমান মুন্সীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হবে। এসময় উপস্থিত থাকবেন নয়াকান্দি মসজিদ আল মুনতাহার ইমাম ও খতিব মুফতি সাইদুল ইসলাম সাইফী।
উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত থাকবেন আরুয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ মাইনুল হোসেন শামীম,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্নান, আরুয়া বিএনপির সাবেক সভাপতি হালিম মল্লিক, বিএনপি নেতা নেওয়াজ মুন্সী,শ্রমিকদল নেতা শাহীন মল্লিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ বিষয়ে ইউপি সদস্য প্রার্থী আরমান হোসেন বলেন, “জাতীয় নির্বাচন শেষ, আমরা ধানের শীষের পক্ষে কাজ করেছিলাম, এখন সরকারের প্রতি দাবী দ্রুত স্থানীয় নির্বাচনের আয়োজন করা।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আরুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হিসেবে সকলের কাছে দোআ প্রার্থী।” বিগত নির্বাচনেও আরমান মুন্সী ইউপি সদস্য প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
Leave a Reply