প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২৬, ১২:৪৭ এ.এম
শেরপুরে ৫,২০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় গোপনসূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য সহ একজনকে গ্রেফতার করেছে বিভাগীয় গোয়েন্দা সংস্থা।
আজ ২৮ ফেব্রুয়ারি (শনিবার)মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি'র নেতৃত্বে শেরপুর সদর থানাধীন নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ টু নন্দীর বাজার পাকা সড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- মোঃ আব্দুর রশিদ (৭০), পিতামৃত- ফুল মিয়া, মাতামৃত- রহিমা খাতুন, সাং- খেওয়ারচর চরপাড়া, ওয়ার্ড নং- ০৭, ইউ.পি- যাদুর চর, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রামকে ৫,২০০(পাঁচ হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পর উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Copyright © 2026 Muktangan News 24. All rights reserved.