প্রিন্ট এর তারিখঃ মার্চ ৯, ২০২৬, ৪:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৩:৫১ এ.এম
মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক কর্মসূচি : ৫০ পরিবার পেল রমজানের সহায়তা

পবিত্র রমজানকে সামনে রেখে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে এলাকার অসহায় ও নিম্নআয়ের ৫০টি পরিবারের মাঝে রমজানের বাজারসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৬/০৩/২০২৬ইং)মিতালী বাজার এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ রমজানের প্রয়োজনীয় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।
এ সময় ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকার সাধারণ মানুষ ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই সহায়তা পেয়ে অনেক পরিবারের রমজানের শুরুটা কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।
Copyright © 2026 Muktangan News 24. All rights reserved.