ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় রাস্তার কাজ ফেলে ঠিকাদার পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভোগান্তিতে ঈদে ঘরমুখো যাত্রীসহ সাধারণ এলাকাবাসী।
জানা যায়, হাজংপাড়া থেকে লাঙ্গলজোড়া হয়ে হোসেন বাজার পর্যন্ত রাস্তাটি কাজ শুরু করে চলে গেছে ঠিকাদার। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন কয়েক গ্রামের মানুষ। রাস্তায় কয়েকটি ছোট কালভার্ট ভেঙ্গে গিয়েছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজন জানান, এর আগে ব্রীজ ভেঙ্গে গেলে আমরা ব্যক্তি উদ্যোগে সংস্কার করেছিলাম কিন্তু আবার ভেঙ্গে যাচ্ছে। রাস্তার বেহাল দশা জনভোগান্তির অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইদ জানান,কাজ করতে গিয়ে শুরুর দিকে বাঁধার মুখে পড়েছিলাম তবে ঈদের পরেই কাজ শুরু করবো।