শুক্রবার পশ্চিম আকাশে এক ফালি রুপালি চাঁদ দেখার মধ্য দিয়েই ঘরে ঘরে যেন বেজে উঠল সেই চিরচেনা সুর, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’।দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে আজ শনিবার সারা দেশে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিন ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা আর আত্মশুদ্ধির এক বড় উপলক্ষ। ভ্রাতৃত্বের বোধকে জীবনের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার দিন আজ।আর সেই সাথে কামনা করি। অনাবিল আনন্দের হাওয়া বয়ে যাক এদেশের প্রতিটি ঘরে এবংপ্রশান্তিতে ভরে যাক মানুষের মনে। আজ ঈদ ২০০৩ সালে মুক্তবিহঙ্গ সাহিত্য গোষ্ঠীর কোলে জন্ম নেয়া আজকের মুক্তাঙ্গঁন প্রতিদিন।মুক্তাঙ্গঁন ঈদ সংখ্যা যার শুরু। গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করছি।সে সময় থেকে আজ অবধি পযর্ন্ত সকল শুভাঙ্খাদের। বিশিষ্ট সাংবাদিক,সাহিত্যক এবং শিক্ষক -বাবু রনজিৎ সরকার (প্রয়াত) প্রথম সম্পাদক। মীর নুরুল হোসেন অনু মিঞা (প্রয়াত),জুবায়ের হোসেন উজ্জ্বল (প্রয়াত),আলী আযম (প্রয়াত)।তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে স্বরণ করছি :-এস.এম জয়নুল আবেদীন.গৌরাঙ্গঁ সূত্র ধর, নীলুফার ইসায়মিন,এম এ মতিন,সুমন চন্দ্র দাস,সেলিম মন্ডল, পিন্টু চন্দ প্রমুখ। সেই সাথে এখনো যাদের অক্লান্ত পরিশ্রমের ধারা অব্যাহত রয়েছে। পিযূষ মজুমদার (বর্তমান চেয়ারম্যান ),মৌসুমী আক্তার,মাহ্ফুজা আক্তার,শতাব্দী হালদার,মেহজাবীন তামান্না,রাইতা হোস্ট,মেহেদী হাসান, শাহিনুর রহমান (স্টাফ রিপোর্টার,মুক্তাঙ্গঁন),নীহার বকুল (রিপোর্টার,মুক্তাঙ্গঁন),দেব বিশ্বাস (প্রতিনিধি-মুক্তাঙ্গঁন),মোঃ রবিউল ইসলাম মিনাল,এ আর সোয়েব,মনির মন্ডল, মাহাথির মোহাম্মদ প্রমুখ।ব্যক্তিদের কে জানান ঈদ মোবারক এবং সে সাথে আপনাদের হাতে হাত রেখে পাশে নিয়ে মুক্তাঙ্গঁন প্রতিদিন আরও বহুদূর এগিয়ে যাওয়ার বদ্ধপরিকর। পরিশেষে সকল ঈদ হোক আনন্দ ঘন সেই আশাবাদ ব্যক্ত করছি।
মোহাম্মদ শাহিনুর রহমান।
সম্পাদক
মুক্তাঙ্গঁন প্রতিদিন -ই-পেপার