গ্রামাউস (GRAMAUS) বা গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), যা মূলত দীর্ঘদিন ধরে সুনামের সাথে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কাজ করে যাচ্ছে। এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং সমাজের অনগ্রসর, ভূমিহীন ও দুস্থ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক এই সংগঠন "গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা"(গ্রামাউস) এর নাম, লোগো ও 'এমআরএ' এর নিবন্ধন নম্বর ও নকল পাশ বই ব্যবহার করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় জনগণের নিকট থেকে ভূয়া ঋন বিতরণের কথা বলে সঞ্চয় সংগ্রহ করে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে।
আজ ৩১ মার্চ (মঙ্গলবার)বিষয়টি গ্রামাউস কর্তৃপক্ষের নজরেও এসেছে। প্রতারক চক্রের এহেন কাজ সংস্থাটির সুনাম ও ঐতিহ্যে নষ্ট হতে পারে।
এ ব্যাপারে সংস্থার পক্ষ থেকে নির্বাহী পরিচালক
আব্দুল খালেক তার ভেরিফাইট ফেসবুক পেইজে জানান "গ্রামাউস " মূলত ময়মনসিংহ এবং গাজীপুর এর মধ্যে মোট ২৩ টি শাখায় কাজ করছে। বাংলাদেশের আর কোথাও আমাদের কোন কার্য এলাকা নেই।।
কক্সবাজারের উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণে কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কক্সবাজার বরাবরে আবেদন করার প্রস্তুতি চলছে ।
প্রতারণা থেকে রক্ষা পেতে ও সচেতনতার জন্য উক্ত পোস্টটি কক্সবাজার অঞ্চলের জনগণের নজরে আনার জন্য বেশি বেশি শেয়ার করতে অনুরোধ জানান সংস্থাটির কর্মকর্তাগন। সেই সাথে প্রতারক চক্র হতে সাবধানতা অবলম্বন করতে সবাইকে অনুরোধ জানান।
