ময়মনসিংহের ফুলপুরের বালিয়া 'সুলতানের মোড়' চৌরাস্তা এলাকায় "সহজ কার্ড" ১০০ টাকায় বিক্রি করে প্রতি কার্ডের বিপরীতে ১০০০ টাকায় সাধারণ মানুষের মধ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে।
৩০ মার্চ (সোমবার) এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছেন ফুলপুর উপজেলা এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় সহজ কার্ডের ডিলারকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে,বালিয়া ইউনিয়ন পরিষদ এর বেশ ক'জন ইউপি সদস্যের যোগসাজেশে ৪ ও ৫ নং ওয়ার্ডে টিসিবি কার্ডের অনুরূপ "সহজ কার্ড" বিতরণ করে জনপ্রতি নির্দ্দিষ্ট পরিমান সার্ভিস চার্জ গ্রহন করে এবং মেম্বারগণ নিজ হাতে কার্ড বিতরণ করেছেন বলে কার্ডধারীরা অভিযোগ তোলেন।
অভিযানে ইউপি মেম্বার এনায়েতুর রহমানের বিরুদ্ধে ১০০ টাকার বিনিময়ে কার্ড বিক্রি করার অভিযোগ উঠে,এবং কার্ডে তার সিলমোহর পাওয়া যায়,স্থানীয়রা এতে ক্ষোভ প্রকাশ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউপি মেম্বারকেও হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
কিন্তু বেশ ক'জন জানান যে,রাতে এনায়েতুর রহমান মেম্বার কে থানা হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

