নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি উৎরাইল বাজারে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা প্রায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। ১৬ মার্চ ২০২৬ সোমবার উপজেলা প্রশাসন ও সওজ যৌথভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা শুরু করেছিল। বাজারে ৭০-৭১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থায়ী বহুতল ভবন সহ দোকানপাট গড়ে উঠে যাহার ফলে তীব্র যানযট লেগেই থাকতো।
স্থানীয় নব নির্বাচিত সংসদ সদস্য পরবর্তীতে ভূমি প্রতিমন্ত্রী বর্তমানে ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর নির্দেশনায় উপজেলা প্রশাসন ও সওজ বিভাগ দোকানপাট ও অন্যান্য স্থাপনা অপসারণে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
অভিযানের সময় ড্রাম ট্রাক ও এস্কেভেটর ব্যবহার করে অবৈধ পাকা ও কাঁচা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।[video width="478" height="850" mp4="https://muktangannews24.com/wp-content/uploads/2026/04/VID-20260402-WA0014.mp4"][/video]