
আজ ভোরে মৃত্যুবরণ করেছেন বৃহত্তর ময়মনসিংহের বর্ষীয়ান বুযুর্গ আলেমেদ্বীন শায়খুল হাদিস হযরত মাওলানা আহমদ হোসাইন। সেহলার পীর সাহেব নামে তিনি ছিলেন সমধিক পরিচিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামে আনুমানিক ১৯৩০ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। পূর্বধলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পাঠরত অবস্থায় ধর্মীয় শিক্ষার প্রতি প্রবল আগ্রহ নিয়ে সেহলা মাদ্রাসায় ভর্তি হন। পরে বালিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন সোহাগী মাদ্রাসায়।
তিলাটিয়া মাদ্রাসায় তিনি তাঁর শিক্ষকতা জীবনের সূচনা করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত নেত্রকোণার পূর্বধলা উপজেলার জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা’র শায়খুল হাদিস হিসেবে কর্মরত ছিলেন তিনি। নবতিপর এই আলেম প্রখ্যাত বুযুর্গ মাওলানা ফয়জুর রহমান রহ. প্রধানতম খলিফা ছিলেন। অসংখ্য মাদ্রাসার দরসে হাদিসের শিক্ষক ছিলেন।
তিনি আট পুত্র ও চার কন্যার জনক। দেশজুড়ে বিভিন্ন এলাকায় তাঁর হাজার হাজার শিক্ষার্থী ও অসংখ্য ভক্ত-মুরিদান রয়েছেন। ব্যক্তিজীবনে বরাবরই সদালাপি ও সজ্জন নিভৃতচারী এই আলেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। এ ছাড়াও বৃহত্তর ময়মনসিংহের সকল পর্যায়ের রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠানিক আপামরজনসাধারণ শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আজ ৩ এপ্রিল শুক্রবার বিকাল ৫ ঘটিকায় লাখো মানুষের উপস্থিতিতে সেহলা মাদ্রাসা মাঠে মরহুম এর জানাযা’র নামাজ অনুষ্ঠিত হয়



Leave a Reply