ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন এর রবিউল হক বাবু সরকারকে গ্রেফতার করে আজ আদালতে সোপর্দ করেছে ফুলপুর থানা পুলিশ,গতকাল রাতে বওলার নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।
আনসার ভিডিপি'র ইউনিয়ন দলনেতা ও গণমাধ্যমে কর্মী রবিউল হক বাবুর বিরুদ্ধে আইসিটি ও পর্ণোগ্রাফি আইনে মামলা করে বওলা বাজারের ব্যবসায়ী মুহতাকিম বিল্লাহ। সেই মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করলে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
তবে সাংবাদিক বাবু ঘটনাটি মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত বলে জানিয়েছেন। তিনি জানান তার অপকর্মের বিভিন্ন ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশের কারণে আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে।