1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সাভারে সরকারি চাল উদ্ধার, আটক ৩

মোঃ সাখাওয়াত হোসেন :সাভার(ঢাকা)
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

সাভারে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাকিজা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এসব চাল উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ৩৬১ বস্তা ওএমএস (ওপেন মার্কেট সেল) এর চাল জব্দ করা হয়। ট্রাকটির চালক ও হেলপারসহ তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নেয়ামত উল্লাহ জানান, আটককৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং প্রকৃতপক্ষে কত পরিমাণ পাচার হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সাভারে সরকারি চাল উদ্ধার, আটক ৩

22 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com