ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ ৩ মে (রবিবার) তারাকান্দা উপজেলা তারাকান্দা ইউনিয়ন এর গোপালপুর এলাকা থেকে তাকে আটক করে তল্লাশির মাধ্যমে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তারাকান্দা থানার সদর ইউনিয়ন এর গোপালপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মোছাঃ রহিমা বেগম (৩৫) কে ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রহিমা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে তারাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসন।