অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থী (১৪) উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের পাইলাটি গ্রামের বাসিন্দা। প্রতিবেশী সৈকত মিয়া তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গতকাল সকালে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় হিরনপুর বাজার এলাকায় সৈকত তাকে প্রথমে ফুসলিয়ে এবং পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি ঢাকাগামী বাসে তুলে নিয়ে যান।
ঘটনার সময় মেয়েটির চিৎকার শুনে তাঁর চাচা একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসটির পিছু ধাওয়া করেন। তবে চলন্ত বাসটি দ্রুত গতিতে চলে যাওয়ায় এবং সময়ের ব্যবধানে বাসটিকে আর ধরা সম্ভব হয়নি। ফলে চলন্ত বাস থেকে শিক্ষার্থীকে উদ্ধার করতে ব্যর্থ হন তাঁর স্বজনরা।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সৈকত মিয়াকে অভিযুক্ত করে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।