ফুলপুর উপজেলায় বজ্রপাতে আব্দুল কুদ্দুস নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।তিনি সিংহেশ্বর ইউনিয়নের খামারবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ বিকেলে মাঠে কৃষিকাজ করছিলেন।এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়।এক পর্যায়ে বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হন।মৃত্যুর কোলে ঢলে পড়েন।