জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক মোঃ সাইদুর রহমানের ধর্ষণ চেষ্টার
শিকার হয়েছে অত্র মাদ্রাসারই তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে দেওয়ানগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।