ময়মনসিংহের ফুলপুর উপজেলার টঙ্গীঘাট সেতুর নিচে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় চর আশাবট ও চর সল্পা এখন ভয়াবহ জলাবদ্ধতার কারাগারে পরিণত হয়েছে।যেখানে বন্দি হয়ে আছে কৃষকের স্বপ্ন আর জীবিকা।
স্থানীয় কৃষকদের অভিযোগ,একটি প্রভাবশালী ও সংঘবদ্ধ অসাধু চক্র ফিশারির জন্য সেতুর নিচে অবৈধ বাঁধ নির্মাণ করেছে।ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় কৃষিজমিতে পানি জমে গিয়ে পুরো ফসলি মাঠ এখন ধ্বংসস্তূপ।
তাদের অভিযোগ,দীর্ঘদিন ধরে এই অবৈধ বাঁধ ও দখল কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দেখা যায়নি।ফলে প্রতিবছরই একইভাবে কৃষকরা বিপুল ক্ষতির শিকার হচ্ছেন।