ময়মনসিংহ নগরে মোঃ রবিন মিয়া (২৯) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কেওয়াটখালী বাজার এলাকায় স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রবিন মিয়া ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেষ মোড় বায়রা গ্রামের বাসিন্দা মোঃ বাদল মিয়ার ছেলে।