নেত্রকোনার কলমাকান্দা থানার ওসি মোঃ আবুল হাশেমের একটি অডিও রেকর্ড দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অডিওতে পুলিশি চাকরিকে ‘ওয়ান কাইন্ড অব বিজনেস’ বলে মন্তব্য করতে শোনা যায়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম–এর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।