বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , বাংলাদেশে জিয়াউর রহমান চির প্রাসঙ্গিক। তাঁর কালজয়ী রাজনীতি দেশের সার্বভৌমত্ব সুসংহত ও জাতীয় স্বার্থ রক্ষা এবং স্বনির্ভর জাতি গঠনে আজও দিকনির্দেশনা দেয়। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তাঁর রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।
প্রিন্স আজ দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও অসহায় মানূষের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন শহীদ জিয়ার সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচী পালন করে ।
আলোচনা সভায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জনগণকে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে তিনি উৎপাদন বৃদ্ধি, কৃষি উন্নয়ন, শিল্পায়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি রচনা করেছে।
তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তাঁর রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং জনগণের ক্ষমতায়ন। তিনি বিশ্বাস করতেন, শক্তিশালী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হচ্ছে জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং অর্থনৈতিক স্বনির্ভরতা। সে কারণেই তিনি অতি অল্প সময়ের মধ্যেই জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন এবং গণতন্ত্রের মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী কেবল শোকের দিন নয়, তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা গ্রহণের দিন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করার মধ্য দিয়েই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।তিনি বলেন , ফ্যসিবাদের অবসানের পর শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে নতুন করে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি আধুনিক, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাঁর ঘোষিত রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কর্মসূচি দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সে কাজে শহীদ জিয়া প্রেরণার উৎস হয়ে আছেন এবং থাকবেন ।
আলোচনা সভা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং অসহায় দুঃস্থ মানূষের মধ্যে তোবারক বিতরন করা হয় ।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় ধোবাউড়া বাজারে অনুষ্ঠিত আলোচনা , দোয়া ও তোবারক বিতরন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , হাবিবুর রহমান , ফরহাদ রব্বানী সুমন , আবদুল কুদ্দুস , সোলায়মান সরকার , মাহবুবুল আলম , ওয়াহেদ তালুলদার , হুমায়ূন সরকার , আবদুল মোমেন শাহীন ,উপজেলা জমিয়তে উলামা ইসলামের আমীর মওলানা জসিম উদ্দিন ,
উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল , জেলা যুব দলের সহ সভাপতি আবুল কাশেম ডলার , যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম , উপজেলা শ্রমিক দলের আহবায়ক ওবায়দুল হক ফকির , উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন , উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মানিক , উপজেলা ছাত্র দলের আহ্ববায়ক জালাল উদ্দিন , সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ , উপজেলা তাঁতী দলের আহবায়ক ওসমান গনি , উপজেলা মহিলা দলের সভাপতি পুস্প নাহার প্রমুখ বক্তব্য রাখেন ।