ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ধলিরকান্দায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা'র এক শিক্ষকের বিরুদ্ধে দুই শিশু শিক্ষার্থীকে বলৎকার করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
আজ ৩১ মে (রবিবার) এ ঘটনা জানাজানি হলে শিশু সুলাইমান ও ইসমাইল এর বর্ণনা শুনে তাদের শারিরিক অসুস্থ ও অবস্থা পর্যবেক্ষণ করে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকগণ মাদ্রাসাটি ঘেরাও করেছে।
জানা যায়, এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ধলিরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত মাদ্রাসার পরিচালক ঘটনা সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে অভিভাবকদের আশ্বাস দেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষককের নাম হাফেজ রাহাত ইতিপূর্বেও তার বিরুদ্ধে বেশ ক'জন শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এলাকাবাসী মাদ্রাসাটি কে বন্ধ করে উক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।