ময়মনসিংহের তারাকান্দায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে একজন যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
আজ ৩ জুন (বুধবার) তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়ন এর দয়ারামপুরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,আহত যুবক মামুন(৪৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা।
আহত মামুন উপজেলার বিসকা ইউনিয়নের দয়ারামপুর গ্রামের মরহুম রুস্তম আলী ফকিরের ছেলে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন আহত ব্যাক্তির অভিভাবক।