ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ৪নং গালাগাঁও ইউনিয়নের বহেড়াকান্দী সরকার বাড়ি'র মো. আসিক মিয়া (২২) পিতা - আলী হোসেন অনলাইনে প্রেম করে ফুলপুর উপজেলা'র রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা'র সামিয়া আক্তার শিখা(১৭), পিতা- সেকান্দর আলী কে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে এনে রাখে।
আজ ৪ জুন (বৃহস্পতিবার) বিয়ের কথা থাকলেও জামাই আশিক বাড়ি থেকে উদাও হয়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বর্তমানে এলাকার তরুণ সমাজ জামাই আশিক কে খোঁজে বের করতে তল্লাশি কমিটি গঠন করেছে বলে চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সামিয়া আক্তার শিখা ছেলের বাড়িতে অবস্থান করছে বলে জানিয়েছেন এলাকাবাসী।