সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবা ও ৩০০ পুরিয়া হিরোইনসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম ।
এর আগে বুধবার রাতে সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক অভিযান করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ আলী (৩৮), পিতা-মৃত নিজাম উদ্দিন, মাতা-নাছেরা খাতুন, সাং-শ্যামপুর উত্তরপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। জুয়েল জমাদ্দার জয় (২৭), পিতা-সোহরাব হোসেন জমাদ্দার, মাতা-মোসাঃ খায়রুন নেছা, সাং-যাদুরদচর, মধুরচর, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩। রুজিনা (৪০), পিতা-শহিদ, স্বামী-সুরুজ মিয়া, মাতা-মৃত মালেকা, সাং-নামা গেন্ডা, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ দেলোয়ার হোসেন (৪০), পিতা-মৃত ছানোয়ার হোসেন, মাতা-মোসাঃ জমিলা বেগম, সাং-কালামপুর, থানা-ধামরাই, জেলা-ঢাকা, ৫। মোঃ মোশারফ হোসেন (২৩), পিতাঃ জলিল, মাতাঃ মার্জিদা বেগম, সাং-বাউফলা, থানাঃ মধুপুর, জেলা- টাঙ্গাইল ও ৬। মোঃ ফজলে রাব্বি(২৩), পিতাঃ মোঃ মোস্তাক কাজী, মাতাঃ ইয়াসমিন বেগম, সাং- ভাদাইল, থানাঃ আশুলিয়া, জেলাঃ ঢাকা।
ডিবি পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে সাভার মডেল থানাধীন শ্যামপুর এলাকা হইতে মোহাম্মদ আলী, জুয়েল জমাদ্দার জয়কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩শ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করেন। অপর একটি পৃথক অভিযানে সাভার থানার নামাগেন্ডা ও ধামরাই থানাধীন ডাউটিয়া এলাকা হইতে রুজিনা এবং দেলোয়ার হোসেন ১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকা হইতে মোঃ মোশারফ হোসেন ও ফজলে রাব্বিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এ বিষয়ে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, সাভার ও আশুলিয়া পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৬ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।