জামালপুর জেলার মাদারগঞ্জে ৬ নং আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ীর এলাকার বাসিন্দা জুলহাজ কাহেতপাড়া নদীতে ঘোড়াকে গোসল করতে নিয়ে যায়। ঘোড়ার সাথে জুলহাস পানিতে ডুব দেয় কিন্তু সে আর উঠতে পারেনি। ডুবে যাওয়ার পর নিখোঁজ ছিলেন দীর্ঘ সময়।
এলাকাবাসী দীর্ঘ সময় খোঁজাখুঁজি করার পর জুলহাসের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।