ফুলপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ।
৬ জুন (শনিবার) সকালে ফুলপুর পৌর শহরের বিভিন্ন স্থানে এ পরিছন্নতার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, ফুলপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা কামরুল হক, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।