ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসানের সরাসরি দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম'র সরাসরি পরিচালনায় কাঠগোলা বাজার সংলগ্ন গলগন্ডা কবরস্থানের পিছনে ব্রহ্মপুত্র নদীর পাড়ে অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মুল্য ২৪ লাখ টাকা৷
মাদকের বিরুদ্ধে বর্তমান পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যা জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সহায়তা করছে।