
ময়মনসিংহের ফুলপুরের পয়ারী ইউনিয়নের ধলী গ্রামের মরহুম শরাফ উদ্দিন মেম্বারের ছেলে মোঃ শাহিন মিয়া (ওরফে গুঞ্জর আলী) ৫৫ একটি ফিশারিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
৭ জুন (রবিবার) এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহত শাহিন ভোরে নিজ ফিশারিতে কাজ করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এলাকাবাসী জানান, শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুর পাড়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে পরে টের পেয়ে জরুরি ভিত্তিতে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।